ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট মিলছে আজ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯
ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট মিলছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে পাওয়া যাচ্ছে ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট।


আজ (১৩ মার্চ) থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় এসব টিকিট। এখন পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।


সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।


আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com