স্বনির্ভর দেশ গড়তে সর্বস্তরের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৩৯
স্বনির্ভর দেশ গড়তে সর্বস্তরের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতি। প্রতিটি মানুষকে স্বনির্ভর করতে চাই। গণতন্ত্রকামীদের সহযোগিতা চাই। প্রতিটি সংসদ সদস্যের কাছ থেকে সহযোগিতার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বক্তব্যে তিনি এ কথা জানান।


প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি। স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতি। প্রতিটি মানুষকে স্বনির্ভর করতে চায় বিএনপি। গণতন্ত্রকামীদের সহযোগিতা চাই। প্রতিটি সংসদ সদস্যের সহযোগিতা আশা করছি।’


সংসদ নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি, মত ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে অকার্যকর করে ফেলেছিল। আমরা সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চাই।’


প্রধানমন্ত্রী বলেন, দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মধ্য দিয়ে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।


তারেক রহমান আরও বলেন, বিরোধী দলের সাথে তাদের মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই।


তিনি বক্তব্যে বিএনপির প্রয়াত নেত্রী ও তাঁর মা খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com