বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৪৮
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন। অধিবেশনে নূর ইসলাম মনি তার নাম প্রস্তাব করেন এবং কণ্ঠভোটে তা গৃহীত হয়।


বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ক্বারী মোহাম্মদ আবু রায়হান অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন।


অধিবেশনের শুরুতে সংসদ সচিব কানিজ মাওলা উপস্থিত সকল সংসদ সদস্যকে স্বাগত জানান। এরপর সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করতে তিনি সংসদ নেতাকে আহ্বান জানান।


সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে বর্ষীয়ান রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেন অস্থায়ী সভাপতির আসনে আসীন হন এবং নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করেন।


অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলের সংসদ সদস্যরা যোগ দেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশনে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত স্পিকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমের নতুন যাত্রা শুরু হলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com