
ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বাছাই করা হচ্ছে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এ তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার ২১ দিনের মাথায় তিনি তা পূরণ করলেন।
এ সময় যারা এখনো কার্ড পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে।
তিনি আরও বলেন, জনগণের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ ও ৪ এর ৪ এবং ১৪ নং ওয়ার্ডের ১০জনের হাতে কার্ড তুলে দেয়া হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগেই আরও ৫০৯ জনের হাতে তুলে দেয়া হবে ফ্যামিলি কার্ড।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]