
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এবার মন্ত্রিপরিষদে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
মন্ত্রিপরিষদ সচিস নাসিমুল গনি স্বাক্ষরিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন-
অন্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান – পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ – কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রিতা – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এদিকে নতুন সরকারের প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মো. শরীফুল আলম – বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ ইসলাম – পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু – কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল – ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ – পানি সম্পদ মন্ত্রণালয়; মো. আমিনুল হক – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. রাজিব আহসান – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. আব্দুল বারী – জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি) – অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; ইশরাক হোসেন – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমীন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মো. নুরুল হক নুর (ভিপি নুর) – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মঞ্জুর – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ – শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]