
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১২ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন।
একইসঙ্গে সংসদীয় দলের নেতাও নির্বাচিত হয়েছেন তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে এই দুই পদে নির্বাচিত করা হয়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তারেক রহমানসহ নবনির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর সংসদীয় দলের বৈঠকে বসেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]