শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪
শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে জাতীয় সংসদের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদদের শপথ পড়ানো হয়।


এদিন সকাল থেকেই সংসদ এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিভিন্ন দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে।


সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com