
আশুলিয়ায় "নাসা গ্রুপ"এর বন্ধকৃত ৮টি পোশাক কারখানার শ্রমিক- কর্মচারীদের বকেয়া ৭৫ ভাগ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে মানববন্ধন-মিছিল করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ।
সোমবার (১৫ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কারখানাটির সামনে এই মানববন্ধন করেন তারা। এসময়ে বন্ধকৃত কারখানাগুলোর ৮ হাজার শ্রমিকের পাওনা পরিশোধের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
ফেডারেশন নেতারা বলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়নি। ফলে তারা এবং তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান।
শ্রমিক নেতা আল কামরানের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা ঈমন শিকদার, মো ইব্রাহীম, মো. হাসমত মন্ডল ও মো. শাহাদাত হোসেন সহ ভুক্তভোগী শ্রমিকরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]