
তৈরি পোশাক কারখানায় কার্যাদেশ কমে যাওয়ায় সাভারে মুন্সিগঞ্জ এক আসনের সরকারদলীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন আল-মুসলিম গ্রুপের ১৮’শ ৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে|
শুক্রবার (৫ জুন) রাতে ছাঁটাই কৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকের সামনে টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।
আল মুসলিম গ্রুপের এডমিনিস্ট্রেশনের ডিজিএম আবু রায়হান বলেন, কার্যাদেশ কমে যাওয়ায় আল মুসলিম গ্রুপের সাভারের উলাইলে অবস্থিত একে এম নিটওয়্যার ১১২০, শ্রমিক ও ষ্টাফ ১৬৬ জন, আশুলিয়া জিরাবোতে অবস্থিত আল মুসলিম অ্যাপারেল ৫৩ জন শ্রমিক ও ষ্টাফ ২ জন ও সাভারের রেডিও কলোনিতে অবস্থিত প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যারে ৪৮১ জন শ্রমিক ও ষ্টাফ ৪৮ জনসহ মোট ১ হাজার ৮৬৮ জন নারী ও পুরুষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে ছাঁটাই করা হয়েছে। পরে ছাঁটাই কৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকের সামনে টাঙ্গিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ। একসঙ্গে এতগুলো শ্রমিককে ছাঁটাই করায় শ্রমিকরা নতুন করে কোথায় চাকরি পাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা| তবে কারখানা কর্তৃপক্ষ বলছে কাজের অর্ডার আসলে তারা আবার ছাঁটাই কৃত শ্রমিকদের চাকরিতে পূর্ণ বহাল করবেন।
অপরদিকে আশুলিয়ার মির্জানগর এলাকায় কার্যাদেশ কমে যাওয়ায় গ্লোবার এ্যাটায়ার লিমিটেড গার্মেন্টস আজ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]