আশুলিয়ার সব পোশাক কারখানায় ১০ দিন ঈদের ছুটি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০০:০২
আশুলিয়ার সব পোশাক কারখানায় ১০ দিন ঈদের ছুটি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোরবানির ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক কারখানা গুলোতে। ঈদের ছুটিতে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উৎযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তর ও পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ।


মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল এবং নবীনগর- চন্দ্রা মহাসড়কে যাত্রীদের চাপ লক্ষ করা যায়। তবে সকাল ১১ টায় বৃষ্টি হলে যাত্রী চাপ একটু কমে যায়| দুপুর থেকে প্রতিটি কাউন্টারে যাত্রী চাপ আবার ব্যাপক হারে বাড়তে থাকে| ফলে এই দুই মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হলে থেমে থেমে চলে যানবাহন |


ঈদে ঘরমুখো যাত্রীরা মহাসড়কের নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল,ইপিজেট,বলিভদ্র, শ্রীপুর, জিরানী বাজার, কবিরপুর বাসস্ট্যান্ড গুলোতে হাজার হাজার যাত্রীরা গণপরিবহনের অপেক্ষায় রয়েছেন| আর এ সুযোগে নিয়মিত ভাড়ার থেকে কয়েক গুন বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছে যাত্রী সাধারণ| যানজট নিরসনে কাজ করছে পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com