
আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবীতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানীর শ্রমিকরা।
বুধবার (২৬ এপ্রিল) রাত ১০ টার দিকে সড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় উভয় পাশে আটকা পরে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা।
পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় বিক্ষুব্ধ শ্রমিকদের প্রায় ১ ঘন্টা পর রাত ১১ টার দিকে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে পত্র ভঙ্গ করে দেওয়া হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাস থেকে প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছেনা কর্তৃপক্ষ। অনেক শ্রমিকেরই ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পরেছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করায় আজ তারা মহাসড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি তাদের।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]