তেল সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, হাবিপর্যয়ের শঙ্কা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:২৭
তেল সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, হাবিপর্যয়ের শঙ্কা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইরান যুদ্ধের দিন যতই গড়াচ্ছে, ততোই তেলের সংকট প্রকট আকার ধারণ করছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায়। এতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন।


বিদ্যুতের লোডশেডিংয়ে কারখানাগুলোর একমাত্র ভরসা তেল। তবে কাঙ্খিত তেল না পেয়ে মহা বিপাকে শিল্প কারখানার কর্মকর্তারা।


শিল্পাঞ্চল আশুলিয়ায় তেল পেতে তিন চার দিন আগে পাম্প মালিকদের কাছে সিরিয়াল দিয়ে রাখতে হচ্ছে শিল্প কারখানা কর্তৃপক্ষকে। শুধু তাই নয় ছুটতে হচ্ছে এ পাম্প থেকে অন্য পাম্পে। এ অবস্থা অব্যাহত থাকলে যে কোন সময় শিল্পকারখানায় উৎপাদনে মহাবিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছেন শিল্প কারখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এছাড়াও পণ্যবাহী ট্রাক, শিল্প কারখানার মালামাল বহনকারী বিভিন্ন পরিবহন ভুগতে তেল সংকটে । তারা ঘন্টার পর ঘন্টা লাইনের দাঁড়িয়ে থেকেও কাঙ্খিত তেল পাচ্ছে না। প্রাইভেট কার, মোটরসাইকেল সাইকেল আরোহীরা পরেছেন চরম বেকায়দায়। তেলের আশায় তারা ঘুরছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পাম্পে। কাঙ্খিত তেল না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন আবার অনেকেই।


পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা মাফিক তেল পাচ্ছে না তারা । যে কারণে গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তেল সরবরাহকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com