
সাভার আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে টানা ১০ দিন ঈদের ছুটির পর কাজে যোগ দিয়েছে হাজারের অধিক শিল্প কারখানার শ্রমিকরা।
ঈদের দীর্ঘ বন্ধের পর শনিবার (২৮ মার্চ) সকালে এভাবেই দলে দলে হাজার হাজার শ্রমিক কারখানায প্রবেশ করে। সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর নতুন ও পুরাতন জুনে অবস্থিত শতাধিক খানায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক একযোগে উৎপাদন কাজ শুরু করে।
শিল্প কারখানার কাজে যোগ দেওয়া শ্রমিকরা জানায় ঈদের দীর্ঘ বন্ধ কাটিয়ে তারা নিরাপদে দেশের বাড়ি থেকে ফিরে এসেছেন। যথা নিয়মে তারা থেকে কাজে যোগ দিচ্ছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দীর্ঘ ৯ থেকে ১০দিন বন্ধের পর তাদের কারখানায় শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শ্রমিক উপস্থিতি সন্তোষজনক। দুই-একদিনের মধ্যেই শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়ে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখবেন বলে তারা আশা করছেন।
উল্লেখ্য যে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডসহ আশুলিয়া ও ধামরাই শিল্প এলাকায় হাজারের অধিক কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ থেকে ১৫ লাখ শ্রমিক তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]