৩২ ঘণ্টায় যমুনা সেতু সাড়ে ৪৫ হাজার পরিবহন পারাপার, ৩ কোটি টাকার টোল আদায়
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১
৩২ ঘণ্টায় যমুনা সেতু সাড়ে ৪৫ হাজার পরিবহন পারাপার, ৩ কোটি টাকার টোল আদায়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা কয়েকদিন নির্বাচনী ছুটিতে ও ভোট দিতে গ্রামে ফিরেছেন উত্তরবঙ্গের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে; একই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।


গত ৩২ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় যমুনা সেতুতে তিন কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকার টোল আদায় হয়েছে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন ঘরে ফিরছেন। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছিল। ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে। এ ছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।


যমুনা সেতু কর্তৃপক্ষে সূত্রে জানা গেছে, যমুনা সেতু মহাসড়ক দিয়ে গত ৩২ ঘণ্টায় ৪৫ হাজার ৬২৫টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।


উল্লেখ্য, এই সেতু দিয়ে সাধারণত প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার পর্যন্ত যান চলাচল করে থাকে। তবে, ঈদের সময় এলে তা বেড়ে কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ যমুনা সেতুর ওপর দিয়ে যান পারাপার এবং টোল আদায় হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com