বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবিতে ১২ ঘণ্টা বহিরাগত প্রবেশে বিধিনিষেধ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৯:২৭
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবিতে ১২ ঘণ্টা বহিরাগত প্রবেশে বিধিনিষেধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।


শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি (বহিরাগত) ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।


শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।


জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে। এসব যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।


তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com