অ্যাপোস্টিল প্রক্রিয়া সচেতনতায় ইবিতে কর্মশালা
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ২৩:১৩
অ্যাপোস্টিল প্রক্রিয়া সচেতনতায় ইবিতে কর্মশালা
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক সনদ যাচাই প্রক্রিয়া (অ্যাপোস্টিল) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিদেশে ক্যারিয়ার গঠনে আগ্রহী’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৮ জুন) বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।


আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিমদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অ্যাপোস্টিল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত জরুরী একটি ইস্যু হলেও এ বিষয়ে এখনও যথেষ্ট সচেতনতা তৈরি হয়নি। যার ফলে অনেক শিক্ষার্থী এমনকি অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থীরাও দেশের বাইরে গিয়ে অনেক ক্ষেত্রে বিপাকে পড়ছেন।’ এসময় তিনি শিক্ষার্থীদের অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান করেন।


বিবার্তা/জায়িম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com