শিরোনাম
নির্বাচনী গুজব ছড়ানোর অভিযোগে আটক ৮
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪০
নির্বাচনী গুজব ছড়ানোর অভিযোগে আটক ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব।


শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা নির্বাচন ঘিরে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা চালাতো। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com