মিরপুরে জোড়া ককটেল বিস্ফোরণ, কুরিয়ার সার্ভিসকর্মী আহত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:২২
মিরপুরে জোড়া ককটেল বিস্ফোরণ, কুরিয়ার সার্ভিসকর্মী আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এজেআর কুরিয়ার সার্ভিসের একজন ব্যক্তি আহত হয়েছেন।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।


আহত কুরিয়ার সার্ভিসকর্মীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। চক্রটিকে গ্রেফতারে আমরা কাজ করছি।


ওসি আরও বলেন, ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পল্লবী থানা পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com