ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২২, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৭:৪৫
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২২, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার হয়েছে| একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


বুধবার (১ জুলাই) সকাল থেকে আজ সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করা হয়|


এসময় তাদের কাছ থেকে এক কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com