মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৫:২৬
মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।


শনিবার (২৭ জুন) রাত ৭টা ১০ মিনিটে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।


এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।


গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com