
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- প্রদীপ চন্দ্র দাস ওরফে হোসেন মোহাম্মদ ওরফে দীপু (৩৯), মো. আব্দুর রহমান (২৬), মো. হৃদয় (২৭), মো. তরিকুল ইসলাম (৩১), মো. গোলাম মোর্শেদ (২৮), মো. জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (২৮), মো. বাবুল (২৫), মো. সাইফুল ইসলাম (২৩), মো. কামাল (৩৫), ইয়াছিন হাসান সেন্টু (৩৩), মুয়ীদুল ওমর (নাহিদ), হৃদয় (২৬), মো. জুয়েল রানা (৩০), মো. বিল্লাল (২৭) ১৬। মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৫), শাওন (১৯), মো. তালহা জোবায়ের (২০)।
এ ছাড়াও রয়েছেন, মো. শফিউল ইসলাম (৩৫), মেহেদী হাসান (২৩), মো. জাকারিয়া (জাকারুল) (২২), মো. মেহেদী হাসান (২০), মো. জুনায়েদ (২০), মো. শরিফুল ইসলাম (২২), মো. ফয়জুল করিম (২৬) মো. পিয়াস (৩০), মো. আসিফ (২২), ফয়সাল (২৪), আল আমিন (২২), মো. জাহিদুল (২৫), মো. জাহিদ হোসেন (৪০), মো. সোহেল রানা (২৯), মো. নিপু (২৪), মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও মো. রফিকুল ইসলাম ডলার (৩৭)।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৪ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন ও হাতিরঝিল থানা ৫ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]