
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) যৌথ অভিযান চলছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও রয়েছে।
সোমবার (১ জুন) বিকেল পৌনে পাঁচটায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান শুরু হয়েছে।
অভিযানে র্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]