
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দিন দিন নারী ও শিশুর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ছে। চলতি বছরের প্রথম তিন মাসে সাভার ও আশুলিয়া থানায় ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের ঘটনাসহ ২৪টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অনেক নারী ও শিশুর পরিবার লোকলজ্জায় প্রশাসনের দ্বারস্থ হন না। তাই প্রকৃতপক্ষে অনেক ঘটনাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাহিরে থেকে যায়।
পুলিশের তথ্য মতে, এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ মাসে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। এতে সাভার মডেল থানায় ৬টি এবং আশুলিয়া থানায় ১৮টি মামলা করেন ভুক্তভোগী ও তার পরিবার সদস্যরা। ওই সকল মামলায় সাভার মডেল থানায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি
করা হয়েছে। এর মধ্যে ৭ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন আসামি এখনো পলাতক রয়েছে।
অপরদিকে আশুলিয়া থানায় ১৮টি মামলায় ২২ জনকে এজাহারভুক্ত আসামি এবং ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ১২ জন আসামি এখনো পলাতক রয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, গত তিন মাসে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি ধর্ষণসংক্রান্ত মামলা হয়েছে। এর মধ্যে ৩৩ জন এজাহারভুক্ত আসামি ও ৬/৭ জনকে অজ্ঞাতআসামি করা হয়েছে। তবে ২৭ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]