
রাজধানীর লালবাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৯ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন (৪২), মো. রুবেল (২৩), তারেক (২৪), মো. রায়হান পাঠান (৩০), মো. ইকবাল হোসেন (৪২), মো. রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মো. সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মো. হান্নান (৪৫), মো. ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মোঃ আলাউদ্দিন (২৫) ও মো. আল-আমিন (২৩)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]