শিরোনাম
মাদক সংশ্লিষ্ট অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২৮
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৩:৪৪
মাদক সংশ্লিষ্ট অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com