শিরোনাম
কুমিল্লার জেলা প্রশাসক চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ২১:২১
কুমিল্লার জেলা প্রশাসক চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।


জেলা প্রশাসন জানায়, শিক্ষায় ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তিনি নির্বাচিত হন। তার এমন সাফল্যে কুমিল্লাবাসী আনন্দিত ও গর্বিত। শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ার কৃতিত্ব অর্জনে জেলার সব শ্রেণী-পেশার মানুষ তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।


একই সঙ্গে, মো. আবুল ফজল মীর যেন জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে পারেন সেই শুভ কামনা করেছেন সবাই।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com