শিরোনাম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:০২
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের চওড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের চওড়ার বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রংপুরগামী মিনিবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আর মোটরসাইকেল চালককে গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।


রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে তিনি নিহত ও আহতের পরিচয় জানাতে পারেননি।
বিবার্তা/নাজিম/লিয়ন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com