শিরোনাম
বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির সমাবেশ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫
বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির সমাবেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে আগামী ২৭ সেপ্টেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র বৃহস্পতিবার দুপুর ২টায় এই সমাবেশ করবে দলটি।


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রিজভী বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চাই। এজন্য প্রয়োজনীয় পদেক্ষেপ নেয়া হচ্ছে।


তিনি আরো বলেন, এ সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত অধিদফতর ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেয়া হয়েছে।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com