শিরোনাম
‘ওপেনিং নিউ হরিজনস’ শীর্ষক ছয়দিনের চিত্র প্রদর্শনী শুরু
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১১
‘ওপেনিং নিউ হরিজনস’ শীর্ষক ছয়দিনের চিত্র প্রদর্শনী শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ‘ওপেনিং নিউ হরিজনস’ শীর্ষক ছয়দিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অতিথিরা।


এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দুই দেশের বরেণ্য শিল্পী ও আলোকচিত্রীরা।


রাজনীতি, অর্থনীতি, উন্নয়নের চিত্র, আবহমান বাংলার রূপের সঙ্গে উঠে এসেছে চীনের চলমান জীবনধারা ও তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি চীনের ঈর্ষণীয় উন্নয়নের নানা গল্প।


বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চীনের বন্ধুত্বের দশ বছর পূর্তিতে শিল্পকর্ম ও আলোকচিত্র দিয়ে সাজানো এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশস্থ চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই।


চীন ও বাংলাদেশের শিল্পীদের প্রায় শতাধিক শিল্পকর্ম ও আলোকচিত্র স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com