শিরোনাম
সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নিকট বোমা হামলা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ১৭:০২
সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নিকট বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।


এদিন পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি প্রেসিডেন্ট প্রাসাদের কয়েক মিটার দূরে ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এ ছাড়া কে বা কারা হামলার জন্য দায়ী তাও জানা যায়নি।


পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেছেন, একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। হতাহতের সংখ্যা এতো তাড়াতাড়ি জানা সম্ভব হয়নি।


হুসেইন আরো জানান, বিস্ফোরণের পরপর নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়েছিল।


এদিকে দ্বিতীয় আরেকটি বোমা পুলিশ ভবনের বিপরীত দিকে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।


প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণস্থলে অনেকগুলো গাড়ি আগুনে পুড়ছিল।


সন্ত্রাসী গোষ্ঠি আল-শাবাব প্রায়ই সোমালিয়ায় এ ধরণের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে। তবে শনিবারের এই দুই হামলার দায় তারা এখনো স্বীকার করেনি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com