শিরোনাম
পাকিস্তানে দুই টিটিপি কমান্ডার নিহত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩
পাকিস্তানে দুই টিটিপি কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানি পুলিশ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) দুই কমান্ডারকে হত্যা করেছে।


৫ ফেব্রুয়ারি, রবিবার ইউএই-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে এই তথ্য জানা যায়।


আঞ্চলিক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী গন্ডাপুর জানিয়েছেন যে নিহত টিটিপি যোদ্ধারা পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যার সাথে জড়িত ছিল এবং নিরাপত্তা চৌকিতে হামলার সাথেও জড়িত ছিল। এই দুই ব্যক্তিকে ধরতে সরকারের পুরস্কার ছিল ২০ লাখ রুপি ($7,259)। সোয়াবি জেলার হুন্দ গ্রামে একই গোয়েন্দা অভিযানে পুলিশ চার টিটিপি সদস্যকে গ্রেফতার করে এবং একই সাথে গানপাউডার, হাতবোমা, ইলেকট্রনিক ডেটোনেটর ও কালাশনিকভ রাইফেল উদ্ধার করে


উল্লেখ্য, গত নভেম্বর মাসে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করে তার সদস্যদের সারা দেশে হামলা চালানোর নির্দেশ দেয় টিটিপি। বিশেষ করে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধির পর পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে তার অভিযান বাড়িয়েছে।


বিবার্তা/জামাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com