শিরোনাম
স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ: জরুরি বৈঠকে অর্থপ্রতিমন্ত্রী
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১১:৫০
স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ: জরুরি বৈঠকে অর্থপ্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বুধবার অর্থ মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে বসেছেন।


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, শুল্ক গোয়েন্দার দুই বিভাগের দুই ডিজি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।


বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।


কটি জাতীয় দৈনিকে ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর এ নিয়ে দিনভর আলোচনা চলে।


বিবার্তা/মৌসুমী/জাকিয়া


>>স্বর্ণে হেরফের হয়নি, লেখার ভুল : বাংলাদেশ ব্যাংক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com