শিরোনাম
রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস পরীক্ষা বর্জন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৫১
রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস পরীক্ষা বর্জন
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাসচাপায় শিক্ষার্থীদের মৃত্যু ও নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।


অর্নিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জণের ঘোষণা দিয়েছে তারা।


মানবন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্বাক আদিত্য, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম খলিল, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাশরু মোস্তাফিজ এবং প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়কারী সুমন মোড়ল প্রমুখ।



বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা চায় প্রতিটি রাজনীতি হোক তাদের মত করে। আমরা সরকার নামাতে আসি নাই, আমরা নিরাপদ সড়কের দাবিতে এসেছি। যে নয় দফা দাবি দেয়া হয়েছে তা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামীকাল থেকে অর্নিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা আমরা বর্জন করলাম।


মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন একাত্বতা প্রকাশ করে। আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানায় তারা।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com