প্রবাসের কথা
কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৩:৪৫
কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়েছে।


পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।


স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।


পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।


স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com