
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত সাভার। শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সকালে সাভারের হেমায়েতপুর কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মারমোড় অবরোধ করার চেষ্টা করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় সেখানে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ আজকের জন্য। অপরদিকে একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকা অবরোধ করে রেখেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
এদিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আশুলিয়ায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এনিয়ে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]