যশোরে জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯
যশোরে জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের অভয়নগরের ভৈরব নদের নওয়াপাড়া-শংকরপাশায় লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে।


সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা এলাকায় বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।


অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক ফরিদুল ইসলামদুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামে বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত স্থান ত্যাগ করে।


ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, ভোরে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ উল্টো পথে এসে তাদের বালুভর্তি বাল্কহেডের বাঁ পাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সবাই সুস্থ আছেন। নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়ার একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।


অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com