বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৭
বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে জালালপুর গ্রামে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত প্রভাব বিস্তার ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে দুই দিন আগে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।


এর ধারাবাহিকতায় সোমবার সকালে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com