
ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে।
"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হাত ধোয়ার সঠিক নিয়ম ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
"হাত ধোয়া প্রদর্শনী পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সাবান ও নিরাপদ পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]