মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (৯ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।


​বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর অধীনে পরিচালিত এ অভিযানে মাধবদী পৌরসভার বিভিন্ন স্থানে মোট ৭টি মামলা দায়ের করা হয়। আইন অমান্য ও অবৈধ সংযোগ ব্যবহারের অপরাধে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে ৩ লাখ ৫০ হাজার টাকার বকেয়া বিল আদায়সহ ৯২টি অবৈধ গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।


​অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল জানান, সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com