পুলিশ সদস্য আলতাব হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেফতার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭
পুলিশ সদস্য আলতাব হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হলো।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার ৮ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বাকি ৪ জনকে আদালতে পাঠানো হয়।


পুলিশ জানায়, রাতভর সাভারের আমিনবাজার, কেরানিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে গতকাল প্রধান আসামি জহুরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জহুরুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে অন্যায়ের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করে আসামিরা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com