বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯
বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। রাহুল বিশ্বাস বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা গ্রামের কামাল বিশ্বাসের ছেলে। স্থানীয় একটি স্ক্র্যাপের দোকানে শ্রমিক হিসেবে কাজ করত সে।


পরিবারের সদস্যরা জানান, রাহুল মৃগীরোগে আক্রান্ত ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে গোসল করার উদ্দেশ্যে স্টেডিয়াম পুকুরে যায় সে। এক পর্যায়ে বন্ধুদের অগোচরে পানিতে তলিয়ে যায় রাহুল।


এরপর তার সন্ধানে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুকুরের পানিতে রাহুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন।


বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাহুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com