
সাভারের আমিনবাজার এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আলতাব হোসেন নামে এক সদস্যকে পিটিয়ে হত্যা করার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় এখন পর্যন্ত জহিরুল ইসলামসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার নামিও আসামি ৫ জন ও শনাক্তকারী আসামি আরও ৪ জন। তবে এ মামলায় সর্বমোট এজাহার নামীয় আসামি ১৫ জন ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়।
তবে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে প্রধান আসামি জহিরুল ইসলামকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।
এর আগে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় শনিবার রাতে মসজিদের সামনে সড়কে অটোরিকশা রাখা নিয়ে কথা-কাটাকাটি থেকে শুরু হয় উত্তেজনা। পুলিশের ভাষ্য, একটি প্রাইভেটকারে করে আসা কয়েকজনের সঙ্গে অটোরিকশার গ্যারেজ মালিক আবুল কালাম আজাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। ঘটনাস্থলের কাছেই ছিলেন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের এসআই আলতাফ হোসেন। গ্যারেজ মালিককে কেন মারধর করা হচ্ছে—এমন প্রশ্ন তুলে প্রতিবাদ করেন তিনি।
এ সময় আলতাফ হোসেনের সঙ্গেও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছেলে আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে সেখান থেকে আলতাফ হোসেনের ছেলের গেঞ্জি কারখানায় আত্মরক্ষার আশ্রয় নেন। অভিযোগ, হামলাকারীরাও তাঁদের পিছু নিয়ে কারখানার ভেতরে ঢুকে পড়ে। সেখানে লাঠি দিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ৫৮ বছর বয়সী আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁর ছেলে আরিফুল ইসলাম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]