টাঙ্গাইলে ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেফতার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১
টাঙ্গাইলে ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, জব্দ করা সারের মধ্যে ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) রয়েছে। এসব সারের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। এ সময় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে ট্রাকচালক মিঠু মিয়াকে গ্রেফদার করা হয়।


পুলিশের দাবি, ময়মনসিংহের মুক্তাগাছার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেনের নামে এসব সার পাচারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় মো. রুবেল মিয়া, মুক্তাগাছার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে ও মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।


এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।


মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সার পাচারে ব্যবহৃত ট্রাক ও ৩৯৫ বস্তা সার জব্দ করা হয়েছে। গ্রেফতার ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com