
আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ভাড়া বাসার ২য়তলার তালাবদ্ধ একটি ঘর থেকে মধ্যরাত ১ টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা এক নারী,পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহতের অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন।
শুক্রবার ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ এসে তাদের মরাদেহ উদ্ধার করে।
এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে, ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া থানা পুলিশের।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]