:স্থানীয় সরকার মন্ত্রী
‘সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫
‘সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


আগামীতে ৫টি স্তরে স্থানীয় সরকারের নির্বাচন করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার আমাদের জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা) থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি কর্পোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।​ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহচর্য চাই এবং আপনাদের সকল ধরণের শুভেচ্ছা চাই—যেন যে গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর অর্পণ করেছেন, যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।


বাংলাদেশ বিগত ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে তার দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সারা বাংলাদেশের ও স্থানীয় সরকারের অবকাঠামো। সেটাকে গড়ে তোলা এবং বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী, যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, তাদের উন্নয়ন নিশ্চিত করা।


নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।


সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহি, নরসিংদী -৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড, শিরীন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার।


সঞ্চালনায় ছিলেন শহর বিএনপির সভাপতি একেএম গোলাম ও জেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com