
সাভার ও আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের দেখা মাত্রই পুলিশের হাতে সোপর্দ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল-বিএনপিকে আরো এগিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে আলোচনা সভা শুরু হওয়ার আগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন। এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল আলম উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]