টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণিসেবা ও গাছের চারা বিতরণ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণিসেবা ও গাছের চারা বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা, টিকাদান ও মাছের খাবার বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তারটিয়া স্কুল মাঠে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন, ডা. মো. ওসমান গনি, ডা. ইমরান হাসান লিংকন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ সংগঠন দুটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন হোসেন সাদ্দাম প্রমাণিক ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব মহিদুল ইসলাম মহিত।


কর্মসূচির আওতায় এলাকার গবাদিপশু ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। প্রাণিসম্পদ পালনের সঙ্গে জড়িত স্থানীয়দের প্রাণীর রোগ প্রতিরোধ, পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।


এ ছাড়া মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মাছের খাবার বিতরণ করা হয়। এতে স্থানীয় মাছচাষি ও খামারিরা উপকৃত হন। আয়োজকদের পক্ষ থেকে প্রাণিসম্পদ ও মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় মৎস্য ও প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ উৎপাদনের জন্য নিয়মিত টিকাদান, সঠিক পরিচর্যা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।


পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারটিয়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এসব চারা গ্রহণ করে এবং বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করে।


আয়োজকরা জানান, মানুষের পাশাপাশি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com