ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০
ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ‘পূর্বাশা পরিবহন’-এর সুপারভাইজার ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়দা বোঝাই একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ সেটির একটি টায়ার ফেটে যায়। পরে চালক ট্রাকটি রাস্তার ওপর দাঁড় করিয়ে টায়ার বদলানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সময় বাসের সামনের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।


এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com