সিংগাইরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭
সিংগাইরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী দেওয়ান মাহবুবুর রহমান মিঠু’র নেতৃত্বাধীন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় দেওয়ান প্লাজার সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


পরে সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।


বক্তব্যে মিঠু বলেন, স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আগের দিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজনকে মিছিলে দেখা গেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের দলীয় প্রধানের ছবি ও দলীয় স্লোগানের পরিবর্তে ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন ব্যবহারের অভিযোগও করেন তিনি। সংসদ সদস্যের পাশে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতারা ছিলেন।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com