‘দৈনিক অন্যায়ের চিত্র’, সাইনবোর্ডের আড়ালে কনডমের কারখানা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:২০
‘দৈনিক অন্যায়ের চিত্র’, সাইনবোর্ডের আড়ালে কনডমের কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারের আশুলিয়ায় ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে অবৈধ ও নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (কনডম) প্যাকেটজাতকরণের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে কারখানাটি থেকে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


জানা যায়, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ভবনটি সিলগালা করে দেওয়া হয়। পরবর্তী সময় বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ তা না মেনে গোপনে একই যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম উৎপাদনসহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন অসাধু ব্যবসায়ীরা।


অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। এটি কোনো বৈধ প্রতিষ্ঠান নয়। এখানে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল। এসব পণ্যের অধিকাংশ পাশের দেশ থেকে অবৈধ উপায়ে আনায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এছাড়া গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।


তিনি আরও বলেন, অভিযান শেষে বিপুল মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। মূল অভিযুক্ত ও প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com